,

এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা ডিবি’র ওসিকে তদন্তের নির্দেশ

ak khandaker=ব্রাহ্মণাবাড়িয়ায় এ কে খন্দকারের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলা তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট সানজিদ আফরিন দীবার আদালত এ আদেশ প্রদান করেন। গত ১০ সেপ্টেম্বর ওই আদালতে এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামের মুক্তিযোদ্ধা এম এ ইসহাক ভূঁইয়া অভিযোগ করেন, ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে মুক্তিযোদ্ধাদের মানহানি করা হয়েছে। এতে বলা হয়েছে ‘মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য লুটপাটে নেতৃত্ব দিয়েছেন এবং বাহিনীর বেশিরভাগ সদস্যকে যুদ্ধের সময় ময়দানে দেখা যায় নি’, যা গত ৮ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপা হয়। এ লেখার মধ্য দিয়ে লেখক বীর মুক্তিযোদ্ধা তথা মুজিব বাহিনীর সকল সদস্যের মানহানি করেছেন।
এ অভিযোগে মামলা দায়েরের পর আদালত কাগজ পত্র (বাদীর মুক্তিযোদ্ধা সনদ) দাখিল সাপেক্ষে ১৫ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। আইনজীবী আব্দুস সামাদের মৃত্যুতে ১৫ সেপ্টেম্বর ফুল কোর্ট রেফারেন্স থাকায় আজ আদেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ