,

বিজয়নগরে দু’দলের সংঘর্ষে আহত-৩০

attackপূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা।
এলাকাবাসী জানান, পাহাড়পুর গ্রামের তাজুল মিয়ার গোষ্ঠী ও আব্দুল রাজ্জাকের গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পুরানো বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উভয় গোষ্ঠীর দাঙ্গাবাজরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়। এলাকার সর্দাররা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে ইউনুছ মিয়া-(৬০) আব্দুর রশিদ- (৩৫), মাসুদ মিয়া-(৩০), রোমান-(০৯), জাকির মিয়া-(২৮) আবু তাহের-(৫২), তাজুল ইসলাম- (৫০), হারুন অর রশিদ-(৪২), সানাউর রহমান- (২৫), নুর মিয়া-(২৮), ইছহাক মিয়া-(৩৫), মামুন -(৩২) এবং আমেনা বেগম-(৩৫)কে ব্রাহ্মণবাড়িয়া-জেলা সদর হসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। 
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কোন পক্ষ মামলা করেনি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে