,

শরিয়ামতে সন্ত্রাসবাদ জঘন্য অপরাধ

santrasসৌদি আরবের সর্বোচ্চ ইসলামি কাউন্সিল বলেছে, শরিয়ামতে সন্ত্রাসবাদ জঘন্য অপরাধ। সন্ত্রাসবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটেরও (আইএস) নিন্দা করা হয়। গত বুধবার এক বিবৃতিতে দেশের শীর্ষ আলেমদের পরিষদ এ কথা বলেছে। খবর রয়টার্স ও এএফপির।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে ইসলামি কাউন্সিলের ২১ সদস্যের সবাই স্বাক্ষর করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর নামে জিহাদের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। এই ভ্রষ্ট মতবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।’

বিবৃতিতে সন্ত্রাসবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলা হলেও কী ধরনের শাস্তি দেওয়া উচিত, তা উল্লেখ করা হয়নি। এ পর্যন্ত ইসলামি চরমপন্থা ও আইএসের বিরুদ্ধে এটাই সৌদি আরবের রক্ষণশীল আলেমদের সবচেয়ে বিশদ ও কঠিন ভাষার আক্রমণ।

ইরাক ও সিরিয়া সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক জোট গঠনের তৎপরতা চলছে, তার অন্যতম শরিক সৌদি আরব। সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে অন্যান্য আরব দেশের পাশাপাশি সৌদি আরব জঙ্গিবাদ মোকাবিলার অঙ্গীকার করে।

সৌদি আরবের প্রধান মুফতি শেখ আবদুল আজিজ আল আল শেখ সম্প্রতি আইএস ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার জঙ্গিদের ইসলামের শত্রু বলে আখ্যা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ