,

জিনপিংয়ের কাছে সীমান্তের প্রসঙ্গ তুললেন মোদি

b06e251f3131c7d67f206e4cd6eba0d8-modi-main2সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে বিরোধপূর্ণ সীমান্তে চীনা সেনাদের আকস্মিক হামলার প্রসঙ্গ তুলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারুদ্দিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৈয়দ আকবারুদ্দিন সাংবাদিকদের বলেন, জিনপিংয়ের কাছে গতকাল বুধবার রাতে সীমান্তের প্রসঙ্গটি তোলেন মোদি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দুই নেতার মধ্যে আজকের আনুষ্ঠানিক বৈঠকে আবারও সীমান্ত-সংক্রান্ত বিষয়টি আলোচিত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তাঁদের আলোচনায় দুই দেশের মধ্যে বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পাবে। 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি প্রায় এক হাজার চীনা সেনা সীমান্ত অতিক্রম করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে একধরনের উত্তেজনা বিরাজ করছে। 

গতকাল বুধবার গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে তিন দিনের ভারত সফর শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট। বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সস্ত্রীক শি জিনপিং। মোদি তাঁদের স্বাগত জানান হোটেলে।

২০০৬ সালের পর এই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট ভারতে এলেন। তা ছাড়া এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান রাজধানী নয়াদিল্লির বদলে দেশের অন্য কোনো শহরে অবতরণ করলেন এবং প্রধানমন্ত্রী সেই শহরে গিয়ে তাঁকে স্বাগত জানালেন।

শি জিনপিংয়ের এই সফরকে ‘যুগান্তকারী’ মনে করা হচ্ছে। এ সফর দুই দেশের সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে পর্যবেক্ষকদের ধারণা। সফর শুরুর প্রথম দিনে তিনটি সমঝোতা সই হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ