,

খালেদার নীরবতা কৃতজ্ঞতার প্রকাশ: ইনু

f1ffae0ed2a24c6a3fdae7a946aeeddc-Untitled-2তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদী এত দিন ভালো মানুষের আলখেল্লা পরে ঘুরে বেড়াচ্ছিলেন। আসলে তিনি অপরাধী। ফাঁসি না যাবজ্জীবন—সেটি গুরুত্বপূর্ণ নয়। এখন তাঁর বড় পরিচয় তিনি যুদ্ধাপরাধী।



আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সাঈদীর রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নীরব থাকার সমালোচনা করে মন্ত্রী বলেন, এটা আসলে তাঁর কৃতজ্ঞতার প্রকাশ। এতে প্রমাণ হয়, তিনি যুদ্ধাপরাধীদের পক্ষত্যাগ করেননি।

হাসানুল হক ইনু আরও বলেন, এই রায়ে ব্যক্তিগতভাবে আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এ জন্য দুঃখিত ও মর্মাহত। একই সঙ্গে সাঈদীকে অপরাধী প্রমাণ করায় আদালতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী হরতাল ডেকে একজন চিহ্নিত ও দোষী সাব্যস্ত হওয়া আসামির পক্ষ নিল। এ অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত। সরকার আশা করে সাঈদীর পক্ষে এ দেশের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল আর ওকালতি করবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ