,

নবীনগর থেকে অপহৃত শিশু উদ্ধার , গ্রেপ্তার-২

021আবু কামাল খন্দকার : উপজেলার ছলিমগঞ্জ বাজার থেকে বৃহস্পতিবার দুপুরে অপহরনের তিন দিন পর এক শিশুকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। অপহৃত ওই শিশু সোনামগঞ্জ জেলার ধরম পাশা উপজেলার কাজির গাও গ্রামের সাইফুল ইসলামের মেয়ে বৈশাখী আক্তার (৫)। এছাড়া ওই শিশু অপরনকারী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার পাতিলপুর ও মুমিনপুর গ্রামের মো. রুবেল (২০) ও একরাম হোসেন (১৮) কে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর ওই শিশুটিকে নারায়নগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জের ওয়াবদা কলোনী থেকে অপরহরণ করে তার পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে নিয়ে উপজেলার ধরাবাঙ্গা ইউনিয়নের মুক্তারামপুর গ্রামে অপহরকারীদের এক আত্মিয়ের বাড়িতে যাওয়ার পথে ছলিমগঞ্জ বাজারে নিয়ে আসে। শিশুটিকে নিয়ে দুই যুবক মোবাইলে কিডনাপিং ও মুক্তিপন বিষয়ে কথা বলার এক পর্যায়ে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে ছলিমগঞ্জ নৌ-পুলিশ ফাড়িতে সোপর্দ করে। পরে তাদের স্বীকারোক্তিতে এসব তথ্য বেরিয়ে আসে বলে জানান, ফাড়ির ইনচার্জ এস.আই মাহাবুব।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ