,

‘শুক্রবার নওয়াজের বিদায়’

পাকিস্তানের রাজনৈতিক সংকটের আপাতত কোনো সমাধান দেখা যাচ্ছে না। বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে দেশটির চলমান আন্দোলনের প্রধান নেতা তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান ঘোষণা করেছেন, কাল শুক্রবার হবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদায়ের দিন। ওইদিন রাজধানী ইসলামাবাদে জনসমুদ্র তৈরি করা হবে এবং স্লোগান উঠবে 'যাও নওয়াজ যাও'। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জনতার উদ্দেশে দেওয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন। গত নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইমরান খান। এরই এক পর্যায়ে রাজধানী অভিমুখে ১৪ আগস্ট লং মার্চের ডাক দেন তিনি এবং তার পর থেকে ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে পিটিআই। তার সঙ্গে যোগ দিয়েছেন তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি। গত কয়েক দিন ঐক্যবদ্ধ এ আন্দোলন একটু স্তিমিত হলেও আবার জোরদার করেছেন ইমরান খান। এদিকে, সেনা সমর্থন নিয়ে আন্দোলন করার কথা অস্বীকার করেছে পিএটি। দ্য ডন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে