,

বৃহস্পতি ও রবিবার হরতাল ডেকেছে জামায়াত

hortal 23.6জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ডাদেশ রায়ের প্রতিবাদের ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।
বুধবার রায় পরবর্তী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের বরাতে এই কর্মসূচির কথা জানান প্রচার বিভাগের মো. ইব্রাহিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল পালন করা হবে।
এরপর ১৯ সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান করা হবে। ২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ আর ২১ সেপ্টেম্বর রবিবার ভোর ছয়টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ছয়টা পর্যন্ত আবারো ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস