,

আজ থেকে মুক্ত সাকিব

sakib==শৃঙ্খলা ভঙ্গের কারণে সাকিব আল হাসানের তিন মাসের নিষেধাজ্ঞা সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার থেকে তিনি মুক্ত; খেলতে পারবেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
সোমবার নিজের ফেইসবুক পেজে সাকিব আল হাসান বলেন ‘বন্ধুরা শুভ সকাল, আজ থেকে সাকিব আল হাসান ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে। তার পরবর্তী আন্তর্জাতিক খেলা হবে ইনচিয়নে, যেখানে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ।’
১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে অংশ নিতে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে কোরিয়া যাবেন সাকিব। ফিরে এসেই ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা প্রিমিয়ার লীগে গাজী ট্যাংকের হয়ে খেলায়।
যদিও স্বীকৃতি না থাকায় এশিয়ান গেমসের কোনো রেকর্ড জমা হবে না আইসিসির খাতায়। তাই অক্টোবরের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগেই অবশ্য ময়দানি লড়াইয়ের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করেছেন সাকিব। ক’দিন আগেই মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের ম্যাচ খেলেছেন।
প্রসঙ্গত, গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল সাকিবকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, বিসিবিকে চিঠি না দিয়ে ক্যারিবিয়ান লীগের উদ্দেশে রওনা দেওয়া।
এ ছাড়া কোচ হাতুরুসিংহের কাছে ‘প্রয়োজনে দেশের হয়ে খেলব নাৃ’ বলেও বোর্ডের কড়া সমালোচনায় পড়েছিলেন। তারপর নিষেধাজ্ঞা চলাকালে সাকিব বোর্ডের কাছে তা কমিয়ে আনার আবেদন করেন, যেটা বিবেচনায় এনে গত ২৬ আগস্ট সাকিবের শাস্তি তিন মাস কমিয়ে আনা হয়। কিন্তু ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত কোনো বিদেশি লীগে না খেলার নির্দেশটা বহাল রেখেছে বিসিবি। সে কারণে এবারের চ্যাম্পিয়ন্স লীগ এবং আগামীতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে পারছেন না তিনি।
যদিও সাকিব তার ঘনিষ্ঠজনদের কাছে বলেছেন, এ মুহূর্তে বিদেশি লীগ নয়, স্থানীয় লীগ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাই তার মূল লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ