,

মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

mamataভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে তাঁকে এ আমন্ত্রণ জানান তিনি।
গতকাল সোমবার বিকেল চারটায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবিদা ইসলাম। এ সময় মুখ্যমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানালে জবাবে মমতা বলেন, ‘১৯৯৮ সালে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে যাওয়ার ইচ্ছে আছে।’
সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী মমতা ও ডেপুটি হাইকমিশনার আবিদা বাংলাদেশ এবং ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি আবিদা ইসলাম।
সাক্ষাৎকালে আবিদা মুখ্যমন্ত্রীর হাতে বাংলাদেশের একটি শাড়ি ও অন্য উপহারসামগ্রী তুলে দেন। মমতাও আবিদার হাতে একটি শাড়ি তুলে দেন।
প্রসঙ্গত, আবিদা ইসলাম ২০১২ সালের ৬ এপ্রিল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে যোগ দেন। যোগদানের পর কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাইলেও এত দিন তা পাননি। সম্প্রতি আবিদা ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হয়েছেন। এবার বিদায়বেলায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাইলে তিনি তাতে সম্মতি দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ