,

ইনছন এশিয়ান গেমস আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

news-image

সোমবার এশিয়ান গেমস ফুটবলে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ২৮ বছর পর এশিয়ার সেরা ইভেন্টটিতে জয়ের মুখ দেখলো লাল-সবুজ পতাকাধারীরা। তাও আবার দক্ষিণ এশিয়া ফুটবলের সেরা দল আফগানদের হারিয়ে। যারা সাফ গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

mamunul2-300x168সর্বশেষ ১৯৮৬ সালে এই দক্ষিণ কোরিয়াতেই সিউল অলিম্পিক গেমসে তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের হাত ধরে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এর ২৮ বছর বাদে পীত সাগর পাড়ের সেই দেশটিতেই জয় বন্ধ্যাত্ব ঘোচালো লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। এবার বাংলাদেশের জয়ের ত্রাতা দলীয় অধিনায়ক মামুনুল ইসলাম। ইনছন এশিয়াডে খেলার ৮৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি এসেছে।

বাংলাদেশ আগামী ১৮ সেপ্টেম্বর শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে। এরপর প্রথম পর্বে নিজেদের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে মামুনুলদের প্রতিপক্ষ হংকং।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ