,

ইতালির মিলানে ১৬-১৭ অক্টোবর ‘আসেম’ সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

এশিয়াইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরাম Asia-Europe Meeting (ASEM)-এর দ্বিবার্ষিক সামিটে যোগ দিতে ইতালি সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬১৭ অক্টোবর ২০১৪ বানিজ্যিক রাজধানী মিলানে বহুজাতিক এই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে।আসেমসামিটে প্রধানমন্ত্রীর অংশগ্রহনের বিষয়টি ১৪ সেপ্টেম্বর রবিবার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন ইতালিতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন।

1410764689_milan‘আসেম’ভুক্ত ইউরোপ ও এশিয়ার ৪৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামিটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মিলান সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালীয় সরকার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে বৈঠক করার কথা রয়েছে।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপ ও এশিয়ার দেশসমূহের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত সহযোগিতামূলক সম্পর্কের গভীরতা নিশ্চিত করতে ১৯৯৬ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এশিয়া-ইউরোপ মিটিং(আসেম)। প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংককেই অনুষ্ঠিত হয় এর প্রথম সামিট। ৪৯ টি রাষ্ট্র ছাড়াও ‘ইউরোপিয়ান কমিশন’ এবং ‘আসিয়ান সেক্রেটারিয়েট’ এই দু’টি আন্তর্জাতিক অর্গানাইজেশন ‘আসেম’-এর সদস্য হিসেবে কাজ করছে।

১৮ বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এশিয়া-ইউরোপ পালাক্রমে প্রতি দু’বছর পরপর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ‘আসেম’ সামিট অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৮ সালে দ্বিতীয় সামিটটি হয় যুক্তরাজ্যে। তারপর ২০০০ সালে দক্ষিণ কোরিয়ায়, ২০০২ সালে ডেনমার্কে, ২০০৪ সালে ভিয়েতনামে, ২০০৬ সালে ফিনল্যান্ডে, ২০০৮ সালে চীনে, ২০১০ সালে বেলজিয়ামে এবং সর্বশেষ ২০১২ সালে লাওসে অনুষ্ঠিত হয় ‘আসেম’ সামিট। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ