,

গলাচিপায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

গলাচিপায় পল্লী উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খলিলুর রহমান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায়।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খলিলুর রহমান কলেজ পাড়ায় ওই ছাত্রীর বাসায় যায়। তখন বাসায় ওই ছাত্রী একা ছিল। এ সুযোগে খলিল মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে পাশের বাসার লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় খলিল কৌশলে সটকে পড়ে। ঘটনার শিকার ওই ছাত্রীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মোঃ মোস্তফা সিকদার জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল জানান, বৃহস্পতিবার রাতে ছাত্রীটির বাবা থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু