,

চিতাবাঘের প্রিয় খাবার কুকুর

leopard news limon_36899_30166ভারতে বিপুল জনসংখ্যার মাঝেই বসবাস রয়েছে কিছু চিতাবাঘেরও। এদের খাদ্য তালিকার শীর্ষে রয়েছে কুকুর। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির গবেষণায় দেখা গেছে, চিতাবাঘের খাদ্যের ৮৭ শতাংশ হল কুকুর।

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার চিতাবাঘের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ৩৯ শতাংশ গৃহপালিত কুকর ও ১৫ শতাংশ গৃহপালিত বিড়ালের মাংস খেয়েই দিন চলে চিতাবাঘের।

এশিয়ার ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ডিরেক্টর উল্লাস করন্থ বলেছেন, গত দুই-তিন দশকে ভারতে বেআইনি করা হয়েছে চিতাবাঘ শিকার। ফলে এই প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। সংরক্ষণ পার্কে গৃহপালিত কুকুরের মাংসের ওপর নির্ভর করছে তাদের জীবন। এটা যদিও চিতাবাঘ সংরক্ষণের জন্য ভাল খবর, কিন্তু কুকুরদের জন্য অন্যদিকে চিন্তার বিষয়।

গৃহপালিত কুকুর বাদে এই প্রাণীর খাদ্য তালিকায় রয়েছে, ইঁদুর, বাঁদর, মঙ্গুজ ও পাখি। গৃহপালিত ছাগল কুকুরের থেকে অনেক বেশি পাওয়া গেলেও চিতাবাঘের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কুকুর। ছাগল তাদের খাদ্যের ১১ শতাংশ ও গরু, ভেড়া ও শূকর থাকে তাদের খাদ্য তালিকার ২০ শতাংশ জুড়ে। এর ফলে মানুষের বাড়িতে চিতাবাঘের আক্রমণের সম্ভাবনা ক্রমশই বাড়ছে দেশটিতে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর