,

রেললাইনের দুই পাশে বেড়া দেওয়ার সুপারিশ

Train Startরেললাইনের ওপর বাজার বসে এমন এলাকাগুলো থেকে বাজার উচ্ছেদ করে দুই পাশে ইস্পাতের তৈরি জালের বেড়া দেওয়ার সুপারিশ করেছে রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
সংসদীয় কমিটি জরুরি ভিত্তিতে ঢাকা থেকে এ কাজ শুরু করতে বলেছে। গতকাল রোববার রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে চার ব্যক্তি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর বাজার বসায় অতীতেও দুর্ঘটনা ঘটেছিল। এটি অব্যাহত থাকতে পারে না। তাই সংসদীয় কমিটি লাইনের দুই পাশে তারের বেড়া দিতে বলেছে, যাতে কেউ বাজার বসাতে না পারে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত নয় মাসে ট্রেনের নিচে পড়ে ২৩৮ জন মারা গেছেন। এর মধ্যে ১৯২ জন পুরুষ ও ৪৬ জন নারী।
বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী মুজিবুল হকসহ আলী আজগর, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা ও ইয়াসিন আলী অংশ নেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর