,

মগবাজারে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালা বাবু নিহত

রাজধানীর মগবাজারে তিন খুনের মামলার অন্যতম আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর চারটার দিকে ওয়্যারলেস রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।

মাসুদুর রহমান জানান, ভোর চারটার দিকে ডিবির একটি টহল দল ওয়্যারলেস রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দু পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ কালা বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে কালা বাবুর দুজন সহযোগীকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় পুলিশের দুজন সদস্য আহত হন বলে জানিয়েছেন মাসুদুর রহমান।

কালা বাবুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ভোরে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান অজ্ঞাত হিসেবে তাঁর লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গত ২৮ আগস্ট রাতে মগবাজারে খুন হন রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হূদয় (২২) গুলিবিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর