,

সরাইলে শেষ নিদ্রায় শায়িত হলেন এড. আব্দুস সামাদ

abdus samal sarailপ্রতিনিধি: সরাইলে শেষ নিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, বিশিস্ট আইনজীবি, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রবীণ সংগঠক, জেলা নাগরিক কমিটির সভাপতি, আলহাজ্ব এডভোকেট আব্দুস সামাদ।

রবিবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ী সরাইল উপজেলার নোয়াগাও ঈদগা মাঠে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। এদিকে নামাজে জানাজার আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা চেয়ারম্যান এড. আবদুর রহমান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, সরাইল থানার ওসি আলী আরশাদ, নোয়াগাও ইউপি চেয়ারম্যান আবু মোছা উসমানি, বীর মুক্তিযোদ্ধা এড. আবদুর রাশেদ, মরহুমের পুত্র ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা সাদেক মিয়া, প্রবীন শিক্ষক আব্দুল ওহাব, মনোয়ার উদ্দিন মধন, এসানুল হক সেলিম প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা আইনজিবি সমিতির সাধারন সম্পাদক এড. তারিকুল ইসলাম খান রোমা। পরে মরহুমের মরদহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এড. জিয়াউল হক মৃধা এমপি, উপজেলা চেয়ারম্যান এড. আবদুর রহমান,  উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কর্মকর্তা এমরান হোসেন সহ এলাকাবাসী।
উলে¬খ্য ১২ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টায় ব্রাহ্মণবাড়িয়ার জেল রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। 

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী