,

গ্রামীণফোনে ফ্রি ফেসবুক ব্রাউজের সুযোগ

gramin phoneপ্রতিদিন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিনামূল্যে ফেসবুক ব্রাউজ করার সুযোগ। ‘সবার জন্য ইন্টারনেট’ প্রদানের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে গ্রাহকদের জন্য এই অফার ঘোষণা করলো।
গ্রামীণফোনের যেকোনো ইন্টারনেট প্যাকেজ গ্রাহক পরবর্তী ঘোষণা পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ডাটা চার্জ ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন।
১৫ সেপ্টেম্বর থেকে এই সুযোগ চালু হতে যাচ্ছে। এজন্য আলাদা কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
রবিবার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে।
গ্রামীণফোন যখন পাঁচ কোটি গ্রাহকের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে তখনই এই অফার নিয়ে এলো তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের মার্কেটিং পরিচালক নেহাল আহমেদ ও হেড অব পিআর মো. হাসান।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল