,

পৌরসভার বিষাক্ত ও ব্যবহার অযোগ্য পানি সরবরাহ

durty waterশহরের দাতিয়ারায় ব্যবহার অযোগ্য পানি সরবরাহ করছে পৌর পানি সরবরাহ বিভাগ। বিষাক্ত এই পানি ব্যবহারে চর্ম রোগের শিকার হচ্ছেন ঐ এলাকার পানি ব্যবহারকারীরা। এলাকার লোকজন অভিযোগ করেন গত কয়েক মাস ধরে পৌরসভার পানি সরবরাহ বিভাগ যে পানি সরবরাহ করছে তা তারা ব্যবহার করতে পারছেননা। মাত্রারিক্ত আয়রন মিশ্রিত এই পানি পাত্রে রাখার কয়েক মিনিটের মধ্যে গোলাটে হয় যায়। এরপর তা আর কোন কাজেই ব্যবহার করা যায়না। আয়রনের আস্তর ভাসতে থাকে পানিতে। দাতিয়ারার রাহিমা বেগম জানান, প্রথম পানি আসার পর কয়েক মিনিট তা ভালোই থাকে। কিন্তু ঐ সময় পানি ব্যবহার করলেও শরীরে চুলকানি শুরু হয়। এমন অভিযোগ করেছেন ঐ এলাকায় পৌরসভার পানি ব্যবহারকারী সব গ্রাহকরা। বিষয়টি গ্রাহকদের অনেকে পৌরসভায় এসে জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। পানির অবস্থা বেহাল হলেও নিয়মিত তাদেরকে বিল পরিশোধ করতে হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার পানি সরবরাহ শাখার সুপার আতাউর রহমানের ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ