শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণের ৪২ ঘণ্টা পর ৮ লাখ টাকার বিনিময়ে উদ্ধার হলো বাপ্পী

রাজধানীর বাড্ডা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ৪২ ঘন্টার পর ৮ লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছেন এক ব্যবসায়ী। 
অপহরণ থেকে উদ্ধার হওয়া মোস্তফা কাওসার বাপ্পী (৩০) জানান, গত বুধবার রাতে খিলক্ষেতে এক বন্ধুর সাথে দেখা করে সিএনজি চালিত অটোরিকশায় জুরাইনের ব্সাায় ফিরছিলেন। পথে কুড়িল ফ্লাইওভার অতিক্রমকালে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। গাড়ি থেকে ৪/৫ জন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাকে তল্লাশি করার কথা জানায়। এসময় ঐ ব্যক্তিদের সঙ্গে শর্টগান, সিগন্যাল লাইট ও হ্যান্ডকাফ ছিল। এক পর্যায়ে তাকে জোর করে মাইক্রোবাসে তোলে।  
বাপ্পীর বড় ভাই হারুন জানান, গভীর রাতে অপরিচিত একটি নম্বার থেকে তার বাবা হাজী আব্দুল মান্নানের মোবাইলে অজ্ঞাত ব্যক্তি জানান, তাদের বাপ্পী আর পৃথিবীতে ফিরে আসবে না। এরপর থেকে ফোন নম্বরটি বন্ধ। এ ব্যাপারে রাতেই তিনি খিলক্ষেত থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি র‌্যাব-১ কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়। র‌্যাব অপহরণকারীদের মোবাইল ফোন নম্বর নিয়ে তদন্ত শুরু করে। সেদিন দুপুরে  অপহরণকারীরা আরেকটি মোবাইল ফোন নম্বর থেকে ফোন করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১ ঘণ্টা পর তারা আবার ফোন করে বাপ্পীর কান্না শোনায়। শুক্রবার সকালে অপহরণকারীরা আবার ফোন করে জানায় যে, বেশি দেরি করলে বাপ্পীর লাশ দেখতে পাবে। এমন হুমকির আশঙ্কায় শুক্রবার দুপুরে তারা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি হয়। এরপর অপহরণকারীরা জানায় মাওয়াতে বাপ্পীকে ছেড়ে দেয়া হবে। এর আগে তাদের বাবাকে ৮ লাখ টাকা নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থাকতে বলে। দুপুর ২টার দিকে তার বাবা জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ানোর পর অপহরণকারীরা ফোন করে দোয়েল চত্বরের দিকে যেতে বলে। এসময় তার বাবা একটি রিকশায় দোয়েল চত্বরের উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের সামনে একটি লাল রঙের মোটরসাইকেলে দুই যুবক এসে তার বাবার কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে যায় এবং জানায় যে, শাহবাগ মোড়ে গেলে আপনার ছেলে ফিরে পাবেন। শাহবাগ মোড়ে আসার পর একটি অজ্ঞাত ফোন নম্বর থেকে কল করে বাপ্পী জানায় যে তাকে কাওরান বাজারের ওয়াসা ভবনের সামনে ছেড়ে দেয়া হয়েছে। মুক্তির পর বাপ্পী জানান, দুর্বৃত্তরা তার চোখ ও হাত- পা বেধে একটি বাসার নিচতলায় আটকে রেখেছিলো। মাঝে মধ্যেই মারধর করেছে।

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার