,

নারীরা বয়স কমানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন ৩৯ এর কোঠায়

age-1 নারীদের মধ্যে সব সময়ই বয়স কমিয়ে আনার প্রবণতা থাকে। এ জন্য রূপচর্চা থেকে শুরু করে পোশাক নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। নতুন এক গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীরা তাদের দেহ ও চেহারা নিয়ে সবচেয়ে চিন্তিত হয়ে পড়েন ৩৯ বছর বয়সে।

দ্য ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২ হাজার নারীর ওপর এ গবেষণা পরিচালিত হয়েছে। এ কাজে সহায়তা করে ত্বকচর্চার প্রতিষ্ঠান 'স্যাঙ্কচুয়ারি স্পা'। নানা বয়সের এই নারীদের প্রতি ১০ জনের মধ্যে ৪ জন আরো কম বয়সীদের মতো হতে চান। আর তাদের এক-চতুর্থাংশ নিজের বুড়িয়ে যাওয়া নিয়ে ব্যাপক চিন্তিত থাকেন।

দেখা গেছে, যাদের বয়স ৩৯ এর কোঠায় তাদের দুই-তৃতীয়াংশ অ্যান্টি-এজিং প্রসাধন ব্যবহার করেন বয়সের ছাপ দূর করতে। এদের পাঁচভাগের এক ভাগ তাদের বয়স ৫ বছর কমিয়ে বলেন। এদের ১০ শতাংশ আবার তাদের বয়স ১০ বছর কম বলে জাহির করেন।

এ গবেষণায় আরো দেখা যায়, ওই নারীদের প্রতি ২০ জনের মধ্যে ১ জন মনে করেন, ৫১ বছর বয়স থেকে বুড়ো বয়সের শুরু হয় বলে মনে করেন।

বয়স যতই হোক, যেকোনো অনুষ্ঠান বা উপলক্ষে নারীরা তাদের বয়সের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে থাকেন। ছবিতে তাদের কম বয়সী দেখা গেলে এবং প্রশংসাসূচক মন্তব্য আসলে বেজায় খুশি হন তারা। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে