,

শাকিবের তিন প্রেমিকা!

0c68b609cc33e8ff1f7612b7a3ac1c9e-14একসঙ্গে তিনজনের সঙ্গে প্রেম করছেন শাকিব খান! শাকিব-ভক্তরা চোখ কপালে তুলবেন না। শাকিবের এহেন কাণ্ড বাস্তবে নয়, ঘটেছে সিনেমায়; জি সরকার পরিচালিত লাভ ২০১৪ ছবিতে। নামেই বোঝা যায় প্রেম-ভালোবাসার ছড়াছড়ি থাকবে এই ছবিতে। হয়েছেও তাই। পরিচালক বলেন, শাকিব এই ছবিতে পুরোদস্তুর প্রেমিক পুরুষ। কারণে-অকারণে প্রেম করাই তাঁর কাজ। বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রেম করেন তিনি। শেষ পর্যন্ত তিনি বেছে নেন তিনজনকে।d05abcdac9fc3dd42d406ba5b8db1360-16

পর্দায় শাকিবের প্রেমিকারা হলেন অপু বিশ্বাস, নিপুণ ও তানিয়া। পরিচালকের দাবি, পর্দায় দর্শকেরা এত দিন ত্রিভুজ প্রেমের ছবি দেখেছেন, কিন্তু লাভ ২০১৪–তে দেখবেন ‘চতুর্ভুজ’ প্রেমের ছবি।
পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে ছবির ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। গানের চিত্রায়ণের জন্য এ মাসেই পুরো দল যাচ্ছে মালয়েশিয়া ও ব্যাংকক। সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরে মুক্তি পাবে লাভ ২০১৪। ছবিতে আরও অভিনয় করছেন দিতি, মিশা সওদাগর, মিজু আহমেদ, আফজাল শরীফ, কাবিলা। জি সরকারের আলোচিত ছবিগুলোর মধ্যে আছে ছোট্ট একটি ভালোবাসা, বিয়ের লগন, গার্মেন্টস কন্যা, প্রিয় সাথী ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে