,

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

goli..........আরাফাত আহমেদ : পূর্বশত্র“তার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি ওই এলাকার সেলিম মিয়ার ছেলে। শনিবার বিকাল প্রায় সোয়া ৩টার দিকে কালাইশ্রীপাড়ায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, বাপ্পী নামে ছাত্রলীগের কর্মীর সঙ্গে সাইফুল ইসলাম এর বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জেলা ছাত্রলীগের শীর্ষ এক নেতার ভাই সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ