,

ডায়বেটিস রুখতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন আম

mangoডেস্ক রির্পোট : ফলের রাজা আম। হলুদ, টকটকে পাকা, সুস্বাদু আম দর্শনেই জিভে জল এনে দেয়। এই আমের গুণও অপরিসীম। জানা গিয়েছে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে ১০০ গ্রাম আম, তবে কমতে পারে রক্তে শর্করার মাত্রা।

পরীক্ষা চালানো হয়েছিল ২০ থেকে ৫০ বছর বয়সী ২০ জন মোটা মানুষের মধ্যে। টানা ১২ সপ্তাহ ধরে রোজ আম খাওয়ার ফলে কমেছিল রক্তে শর্করার মাত্র। কিন্তু কমেনি ওজন। পুরুষ অংশহ্গরহণকারীদের কোমরের মাপও কমেছিল। যদিও, মহিলাদের কোমরের মাপ অপরিবর্তিত ছিল। আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিড্যান্ট ভিটামিন সি ও এ এবং ফলেট। ফাইবার, তামা ও ভিটামিন বি সিক্স আমের মধ্যে থাকে ভাল মাত্রায়। ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এড্রালিন লুকাস জানালেন, আমের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ফাইবার রক্তে শর্করা শোষণের মাত্রা কমাতে পারে।

ইন্টারন্যাশনাল ডায়বেটিস ফেডারেশনের সমীক্ষা অনুযায়ী ভারতে ৬০ শতাংশ মানুষের ডায়বেটিস রয়েছে। নাগরিক জনসংখ্যার ৩০ থেকে ৫০ শতাংশ ও গ্রাম্য জনসংখ্যার ৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ওজনের শিকার। ওজনে বেশি হওয়ার ফলে শরীরে বাসা বাঁধে ডায়বেটিস, রক্তচাপের মাত্রা বাড়ে, বাড়ে রক্তে কোলেসটেরলের মাত্রাও। লিভারের অসুখও হতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ