,

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের বিতর্ক কর্মশালায় -এএসপি তাপস রঞ্জন ঘোষ

Brahmanbaria Shishunattom Photoপ্রতিনিধি: বিতর্কের মাধ্যমে সমাজের নানা সমস্যা সমাধান বের করে আনা সম্ভব যুক্তি দিয়ে হার মানানো সম্ভব। বিতর্ক আমাদের জাগ্রত হতে সাহায্য করবে। বিবেক বোধ জাগ্রত হবে। বিতর্কের মাধ্যমে সমাজের নানা সমস্যা সমাধান বের করে আনা সম্ভব। কেননা যুক্তিতে মুক্তি মিলে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে দিনব্যাপী স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে বিতর্ক শিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রশিক্ষণ কমসূচি উদ্বোধপূর্বক ওই কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত ও দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি মোঃ শাহাদৎ হোসেন। তার্কিক তৌহিদুর রহমান আদিলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রবাল বণিক, দীপ্ত মোদক, হিমেল, সুবর্ণা, সাঈদা সানজিদা লোপা, মাকসুদা চৌধুরী পলি, প্রণয় সাহা প্রমুখ। বিতর্কের মধ্যাহ্ন বিরতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোস্তফা কামাল মস্তু ও বোধল ইউপি চেয়ারম্যান মোঃ আলম তার্কিকদের আপ্যায়িত করেন।

কর্মশালা পরিচালনা করেন নটরডেম কলেজের বিতর্ক ক্লাবের সভাপতি তার্কিক ফারহান ও ঢাকা কলেজের সৈকত। দিনব্যাপী দ্বিতীয় কর্মশালায় জেলার স্কুল ও কলেজের প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। বিতর্ক প্রশিক্ষণ গ্রহণকারীরা ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত তৃতীয় ভিয়েলাটেক্স বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ