,

চূড়ান্ত হল ঢাকায় মেট্রোরেলের ১৬ স্টেশনের নকশা

metro railwayaডেস্ক রির্পোট : মেট্রোরেল নির্মাণে ‘এলাইনমেন্ট’ ও ১৬টি স্টেশনের নকশা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার নির্মাণাধীন মগবাজার ফ্লাইওভারসংলগ্ন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “মেট্রোরেল নির্মাণের জন্য এলাইনমেন্ট ও ১৬টি স্টেশনের নকশা আজ চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে মেট্রোরেলের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে।”মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মাহাবুবুল আলম জানান, যেসব স্থান দিয়ে মেট্রোরেলের বাঁক ঘুরবে সেসব স্থানকে ‘এলাইনমেন্ট’ বলা হয়।‘এলাইনমেন্ট’ চূড়ান্ত হলেও ‘রুট’ পরিবর্তন করা হয়নি বলে জানান তিনি।
মাহাবুবুল আলম বলেন, “১৬টি স্টেশন একই নকশায় নির্মাণ করা হবে, তবে কোন স্টেশন কি আকারের হবে তা এখনই বলা যাচ্ছে না।”
ভূমি অধিগ্রহণের বিশেষ বিধান রেখে গত ২৮ এপ্রিল মেট্রোরেল সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
২০১২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এ প্রকল্প অনুমোদন পায়।
এর রুট উত্তরা থার্ড ফেজ থেকে শুরু হয়ে পল্লবী, রোকেয়া সরণি (পশ্চিম), খামারবাড়ি, ফার্মগেইট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, তোপখানা রোড হয়ে বাংলাদেশ ব্যাংকে পৌঁছাবে।
মেট্রোরেলের ১৬টি স্টেশন হবে- উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, আইএমটি (মিরপুর-১১), মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেইট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক এলাকায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ