,

স্বাধীনতার প্রশ্নে গণভোটের দাবি কাতালোনিয়ায়

ryস্বাধীনতার প্রশ্নে স্কটিশদের মতো একটি গণভোটের দাবিতে স্পেনের কাতালোনিয়ায় লাখো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরের ৯ তারিখে একটি গণভোট অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। তবে তা অবৈধ ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

স্বাধীনতা প্রসঙ্গে স্কটিশদের মতো একটি গণভোটের দাবিতে স্পেনের কাতালোনিয়ায় লাখো মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিত এই সমাবেশে কাতালানরা স্কটল্যান্ডের আসন্ন গণভোটের কথা উলেস্নখ করে বলছেন, তাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস স্পেনের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। তাই তারা স্বাধীনতা চায়।

কাতালোনিয়া অঞ্চলের জাতীয় দিবসের আগের দিন মিছিল করে, পতাকা উড়িয়ে, সেস্নাগান দিয়ে এবং কাতালোনিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে নিজেদের দাবির কথা জানিয়েছে কাতালানরা।

স্বাধীনতার জন্য আগামী নভেম্বরের ৯ তারিখে একটি গণভোট অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। তবে তা অবৈধ ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

স্পেনের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল কাতালোনিয়া এবং অর্থনৈতিকভাবেও স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। ফলে কাতালোনিয়াকে স্পেন থেকে বিচ্ছিন্ন করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার।

কিন্তু কাতালানরা বলছেন, নিজেদের ভবিষ্যৎ তারা নিজেরাই নির্ধারণ করতে চান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ