,

ফিরছেন অনুপ চেটিয়ার বিনিময়ে নূর হোসেন

Nor Hossainউলফা নেতা অনুপ চেটিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বিনিময় করা হবে। ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় হবে এটি প্রথম বন্দী বিনিময়।ভারতের প্রভাবশালী দিনক ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্দী বিনিময় প্রক্রিয়াটি নির্ভর করছে আদালতের নির্দেশের ওপর। কারণ অবৈধ অনুপ্রবেশের জন্য পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র ইতিমধ্যে আদালতে দাখিল করেছে।এ ব্যাপারে বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার বলেন, বিচার প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, নূর হোসেন ও তার দুই সহযোগী সুমন খান এবং ওবাইদুর রহমান ইতিমধ্যে ৮০ দিন জেল খেটেছেন। তারা শিগগিরই ছাড়া পেতে পারেন।একজন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে সাধারণত ৬০ থেকে ৭০ দিন কারাবাসের শাস্তি পান।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর হয় ২০১৩ সালের ২৮ জানুয়ারি।

আসামের উলফা নেতা অনুপ চেটিয়া অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের কারাগারে আছেন ১৭ বছর ধরে। সম্প্রতি তিনি ভারতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নূর হোসেন বর্তমানে ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ