,

২০ দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

BNP 20 Dal logoবিচারপতিদের অভিসংশন আইন সংশোধণ বিল জাতীয় সংসদে উত্থাপনের প্রতিবাদে সমাবেশ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। এখন ২০ দলের দ্বিতীয় সাড়ির নেতারা বক্তব্য দিচ্ছেন।
এদিকে সমাবেশস্থলে অবস্থান নিয়ে মিছিল স্লোগান দিচ্ছে বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির ও জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যেই সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃংখলা বাহিনী ও পুলিশ মোতায়েন থাকলেও তারা নেতাকর্মীদের কোন রকম বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না।
সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, জামায়াতের সেলিম উদ্দিন ভুইয়াসহ ২০ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে অভিসংশন বিলের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় জামায়াতে ইসলামী, এলডিপি, ইসলামী ঐক্যজোটসহ ২০ দলের মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ