,

ট্রেনের ধাক্কায় দুই নারীসহ নিহত- ৪

train-1রাজধানীর কারওয়ানবাজারে দুই ট্রেনের মাঝে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সকাল পৌনে ৯টার দিকে কারওয়ানবাজার রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এক পুরুষ নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো তিনজন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- বরগুনা এলাকার কাওসারের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)। নিহত অন্য তিনজনের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী।

ওসি মজিদ বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে একটি রেললাইনের উপর থেকে ক্রেতা-বিক্রেতারা পাশের লাইনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলি এক্সপ্রেস সেখানে পৌঁছালে দুই ট্রেনের মাঝে পড়েন তারা। এ সময় ট্রেনের ধাক্কায় অন্তত ১৬ জন আহত হন বলে রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) মো. সাইদুল ইসলাম জানান।

উল্লেখ্য, কারওয়ানবাজারে রেললাইনের ওপর প্রতিদিন মাছ নিয়ে বসেন বিক্রেতারা।

এদিকে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী, বেলা পৌনে ১১টার দিকে এক পুরুষ এবং বিকেল সোয়া ৪টার দিকে মনোয়ারা মারা যান।

তিনি জানান, নিহত তরুণীর আনুমানিক বয়স ২২ বছর। সালোয়ার কামিজ পরিহিত ওই তরুণীর গায়ে গোলাপি রঙের বোরকা ছিল। আর হাসপাতালে নিহত পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর। সবুজ রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত ওই লোকের হাতে একটি ব্যাগ ছিল।

চিকিৎসাধীন পাঁচ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- দুই ফল বিক্রেতা মো. রাকিব (২০) ও তার চাচা ফজলু খান (৪০)।

চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয় তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিদর্শক মোজাম্মেল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ