,

আজমলকে সাহায্য করতে সাকলাইন মোশতাক

69936_saqlain-ajmalসাইদ আজমলের বোলিং ত্রুটির প্রেক্ষিতে সাকলাইন মোশতাকের সাহায্য চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চাইছে সাকলাইনের বোলিং পরামর্শ নিয়েই ২০১৫ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করুক আজমল।

এই মুহূর্তে লন্ডনে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা সাকলাইন মোশতাক। সেখানে তার বোলিং অ্যাকাডেমি রয়েছে। তিনি বলেন,‘আজমলকে সাহায্য করার জন্য পিসিবি আমার সাথে যোগাযোগ করেছে। আমি জানি আজমলের বোলিং নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তবে আমি নিশ্চিত সে তার বোলিং অ্যাকশন শুধরে নিতে পারবে’।

আইসিসির নিয়ম অনুযায়ী, বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ঘুরলে তা অবৈধ বলে বিবেচিত হয়। সেই নিয়ম ভাঙার অপরাধেই মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে আজমলকে  নিষিদ্ধ করে আইসিসি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইসিসিতে আপিল না করার সিদ্ধান্ত নিয়ে বোলিং অ্যাকশন পাল্টিয়ে আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছে পিসিবি।

উল্লেখ্য আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার আজমল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ