,

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির মাতার ইন্তেকাল

shok..প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার মরহুম প্রফেসর আবদুস সাহিদের সহধর্মিনী ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোর , দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামি,৭১ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমি ও এন টিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুর মাতা মোসাম্মৎ ফাতেমা বেগম (৭০) গত বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে——রাজিউন)। মৃত্যু কালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যা সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।  এদিকে 
রত্মগর্ভা মাতা ফাতেমা বেগমের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সহ ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। সাংবাদিক সমাজ মরহুমার রুহের মাগফেরাত কামনার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। এদিকে রত্মগর্ভা মাতা ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন। 

বাদ জোহর মরহুমার নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় ময়দানে অনুষ্ঠিত হবে, পরে শেরপুর গোরস্তানে দাফন হবে। নামাজে জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানান হয়েছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর