,

সবচেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে কোরিয়ানরা!

news-image

অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বিগত চার দশকে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ওইসিডিভুক্ত (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট) দেশগুলোর জনসংখ্যার উপর কোরিয়ার একটি অর্থনীতি গবেষণা ইন্সটিটিউটের এক সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

south korea elderlyসমীক্ষা অনুসারে ২০১৩ সালের শেষ নাগাদ কোরিয়ার ৫ কোটি জনসংখ্যার ১২.২ শতাংশের বয়স ছিল ৬৫’র উপরে। ওইসিডির ৩৪টি দেশের মধ্যে এই শতকরা হার ৩০তম। তবে আশংকার খবরটি হচ্ছে ১৯৭০ সাল থেকে শুরু করে গত চার দশকে কোরিয়ায় বয়স্ক নাগরিকের এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ গুণ যেখানে গড় বৃদ্ধির হার ১.৬ গুণ। একই সময়ে প্রবীণদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ৩.৬ গুণ বেড়েছে জাপানে। তৃতীয় স্থানে থাকা ফিনল্যান্ডে এ হার ২.১ শতাংশ।

সমীক্ষা অনুসারে কোরিয়ান জনগোষ্ঠীতে ০-১৪ বছর বয়সীদের বর্তমান হার ১৪.৭ শতাংশ যা ওইসিডি গড় ১৭.৪-এর তুলনায় কম।

তবে জরিপের তথ্য অনুযায়ী ওইসিডির দেশগুলোর মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী কর্মক্ষম জনগোষ্ঠী দক্ষিণ কোরিয়ারই। কর্মক্ষম হিসেবে বিবেচিত ১৫-৬৪ বছর বয়সীরা সর্বশেষ শুমারি হওয়া কোরিয়ান জনসংখ্যার ৭৩.১ ভাগ দখল করে আছে যেখানে ওইসিডি গড় ৬৬.৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ