,

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটারদের জন্য ‘নারী ফাঁদ’ সতর্কতার নির্দেশ

news-image

আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য ম্যাচ পাতানো কিংবা ফিক্সিং এর মতো দুর্নীতি ও জুয়া রোখাই প্রধানতম চ্যালেঞ্জ।
এই অবস্থায় নিউজিল্যান্ড পুলিশ আগামী বছরের ক্রিকেট যজ্ঞে সব অনাকাঙ্খিত ঘটনা বন্ধ করতে ক্রিকেটারদের সন্দেহজনক ব্যক্তি বিশেষত সুন্দরী নারীদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

নিউজিল্যান্ডের বহুল প্রচারিত পত্রিকা ‘দ্য নিউজিল্যান্ড হেরাল্ড’ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির পুলিশ বুকিদের ব্যবহৃত নারীদের প্রতি উচ্চ সতর্কতা জারি করেছে।world-cup-e1410360490114-300x168

তাছাড়া বিশ্বকাপের পরিস্কার ইমেজ ধরে রাখতে ক্রিকেটারা যেন ‘হানি ট্রাপ’ অর্থাৎ, সুন্দরী নারীদের দিয়ে বুকিদের পাতানো ফাঁদে পা না দেয় সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিয়ে সান্দ্রা ম্যান্ডারসন নামক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জানি ক্রিকেটারদের ফুসলাতে জুয়াড়িরা সুন্দরী মেয়েদের টোপ হিসেবে ব্যবহার করবে। বলবে এরা তোমাদের বউ, স্ত্রী কিংবা বান্ধবী হবে। আর ম্যাচ ফিক্সিং করলে কাড়ি কাড়ি ডলারও পাবে তোমরা।’

বিশ্বকাপ নিরাপত্তা কমিটির ওই সদস্য আরো বলেন, ‘সুতরাং বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানের যুক্তি সংগত কারণ আছে। আর ঠিক এই কারণেই আইন-শৃঙ্খলা বাহিনী ও ক্রিকেটারদের এই ফাঁদ বিষয়ে সতর্ক হতে হবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ