,

আখাউড়া স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ও আমদানী রপ্তানী কারক এসোসিয়েশনের সাথে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মতবিনিময়

akhura portবুধবার সকাল ১১ টায় আখাউড়া স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানী রপ্তানী কারক এসোসিয়েশনের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হকের সভাপতিত্বে ও আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্ধ্বতন সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ, সাবেক সভাপতি ও পরিচালক তানজিল আহমেদ, সাবেক সহ সভাপতি ও পরিচালক মোঃ আল মামুন, চেম্বার পরিচালক আলহাজ্ব মোঃ শাহ আলম, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, আখাউড়া স্থলবন্দর আমদানী রপ্তানী কারক এসোসিয়েশনের সভাপতি মোঃ রাজিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সদস্য আব্বাস উদ্দিন ভূঁইয়া, হোসেন আহমদ ভূঁইয়া, মোঃ ইলিয়াছ মিয়া, মোঃ কাউছার আহমদ ভূঁইয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ নাছির মিয়া, মোঃ ইদন মিয়া প্রমুখ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান, মোঃ মোজাম্মেল হক (আজাদ মোল্লা), মোঃ বাবুল মিয়া, মোঃ রেজুয়ানুল হক, আলহাজ্ব আবুল ফয়েজ, জাকিরুল ইসলাম শফিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূঁইয়া, মাসুদুর রহমান ভূঁইয়া, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আজিজুল হক বলেন, স্থলবন্দরের ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীদের সমস্যা সমাধানে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার সম্মিলিত ভাবে কাজ করবে। আখাউড়া স্থলবন্দর দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। তাই আমরা প্রশাসন ও ব্যবসায়ীদের প্রধান সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাথে অচিরেই যোগাযোগ করে আপনাদের ব্যবসায়ীক সুবিধার্থে যা যা করা দরকার তা করার চেষ্টা করব। তিনি এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, ব্যবসার প্রসার ঘটাতে হলে আরো নতুন নতুন পণ্যের সন্ধান করতে হবে এবং নতুন ব্যবসার খাত সৃষ্টি করতে হবে। আর এর জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া চেম্বার সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের