,

আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ আটক-১

ganjaজেলার আখাউড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ আলামিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে আখাউড়া-ধরখার সড়কের দেবগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলামিন আখাউড়া পৌর শহরের দেবগ্রাম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, আটক আলামিনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে আখাউড়া থানার ওসি তদন্ত আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া-ধরখার সড়কের দেবগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি গাঁজাসহ আলামিনকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী