,

বনানী কবরস্থানে চিরনিদ্রায় ফিরোজা বেগম

firoza begumহাসপাতালের হিমঘর থেকে ইন্দিরা রোডের বাসা, সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত  করা হলো ফিরোজা বেগমকে।

এর আগে সকাল আটটায় হাসপাতালের হিমঘর থেকে ফিরোজা বেগমের মরদেহ ইন্দিরা রোডের বাসভবনে নেওয়া হয়। সেখানে গণমাধ্যমের অসংখ্য কর্মীসহ মরহুমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন।

গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন ফিরোজা বেগম।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা দুইটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকেল চারটার দিকে সেখানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শেষ হয় শ্রদ্ধা নিবেদনের পর্ব। এরপর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, আওয়ামী লীগের নেতা মাহবুল উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি প্রমুখ। বিশিষ্ট নাগরিকদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন রফিক উল হক, শিক্ষাবিদ আনিসুজ্জামান প্রমুখ। কাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কবির নাতনি খিলখিল কাজী । এ ছাড়া বাংলা একাডেমি, নজরুল একাডেমী, ছায়ানটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মরহুমার মেজ ছেলে হামিন আহমেদ ও ছোট ছেলে শাফিন আহমেদসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর