,

কোরিয়ান তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার

news-image

জনৈক কোরিয়ান নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে রবিবার একজন মার্কিন সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। ২৬ বছর বয়সী ওই তরুণী উক্ত সেনা সদস্যের বিরুদ্ধে তাঁকে উত্যক্ত করাসহ জোরপূর্বক দেয়ালে ঠেসে ধরার অভিযোগ এনেছেন।

Four-arrested-f3836খবরে প্রকাশ, ২য় পদাতিক ডিভিশনের ১৯ বছর বয়সী ওই মার্কিন সেনা একটি সাবওয়ে স্টেশনে মেয়েটিকে উদ্দেশ্য করে অশোভন উক্তি করেন ও তাঁকে দেয়ালে চেপে ধরেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করায় ওই সেনা সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। সৈনিক দাবী করেন যে তিনি ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ব্যারাকে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে মাতাল অবস্থায় একজন ট্যাক্সি চালকের গায়ে হাত তোলার অভিযোগে একই ডিভিশনের একজন সার্জেন্টের বিরুদ্ধে মঙ্গলবার থেকে তদন্ত শুরু হয়েছে।

এসব ঘটনার প্রতিবাদে ডিভিশনের সদস্যদের একটি প্রদর্শনী অনুষ্ঠান বর্জন করেছেন উইজংবুর মেয়রসহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। এরপর ডিভিশনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মেয়রের কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা পূর্বক ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত কিছু না ঘটার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে