,

১০ উইকেটের হার বাংলাদেশের

weiডেস্ক রিপোর্ট : পঞ্চম দিন দ্রুত শেষ ৫ উইকেট হারালেও অধিনায়ক মুশফিকুর রহিমের শতকে ইনিংস হারের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। কিংসটাউনে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার গ্রস আইলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
মঙ্গলবার আর্নস ভেল গ্রাউন্ডে ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। অতিথি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিনের প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যায়।
দেখেশুনেই শুরু করেছিলেন মুশফিক ও নাসির হোসেন। দলকে ৫ উইকেটে ২৭৯ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছিলেন এই দুজনে।
এরপর নাসিরের অহেতুক আউটে খেলার চিত্র পাল্টে যায়। কেমার রোচের বল লেগ সাইডে ঘুরাতে চেয়েছিলেন নাসির। ব্যাটের ওপরের কানায় লেগে বল উপরে উঠে যায়। অনেকটা দৌড়ে এসে ক্যাচ তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি শ্যানন গ্যাব্রিয়েলের।
আগের দিন ৭ রান করা নাসিরের মঙ্গলবার অবদান ১২ রান। তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের শেষ চার ব্যাটসম্যানের কেউই রান করতে পারেননি। শূন্য রানে অপরাজিত থেকে যান এগারো নম্বর ব্যাটসম্যান আল-আমিন হোসেন।
রোচের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অভিষিক্ত শুভাগত হোম চৌধুরী। আর এক ওভারেই গ্যাব্রিয়েল বোল্ড করে বিদায় করেন তাইজুল ইসলাম ও রুবেল হোসেনকে।
অন্য প্রান্তে নিয়মিত উইকেট পতন হলেও অবিচল ছিলেন মুশফিক। তার দৃঢ়তায়ই ইনিংস হার এড়ায় বাংলাদেশ। দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন অতিথি দলের অধিনায়ক।
মুশফিকের ২৪৩ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ১টি ছক্কায়। টেস্টে এটি মুশফিকের তৃতীয় শতক।
৬৪ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার রোচ। এছাড়া গ্যাব্রিয়েল ও সুলেমান বেন দুটি করে উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ১৩ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। কোনো উইকেট না হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৮৪/৭ ইনিংস ঘোষণা (ব্রেথওয়েইট ২১২, চন্দরপল ৮৫*, গেইল ৬৪; তাইজুল ৫/১৩৫) ও ১৩/০ (গেইল ৯*, ব্রেথওয়েইট ৪*)
বাংলাদেশ: ১৮২ (মুমিনুল ৫১, মুশফিক ৪৮*; বেন ৫/৩৯, ব্ল্যাকউড ২/১৪) ও ৩১৪ (তামিম ৫৩, শামসুর ৪, ইমরুল ২৫, মুমিনুল ১২, মাহমুদুল্লাহ ৬৬, মুশফিক ১১৬, নাসির ১৯, শুভাগত ০, তাইজুল ০, রুবেল ০, আল-আমিন ০*; রোচ ৪/৬৪, গ্যাব্রিয়েল ২/২৫, বেন ২/৪৪, গেইল ১/৫০)

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ