,

পৌরসভার ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট

smolব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৈরতলা,বর্ডার বাজার ও শেরপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খোলা জায়গায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলায় ওই এলাকাগুলোর আবহাওয়া বিষাক্ত হয়ে উঠেছে।ফলে ওই এলাকার বড় বড় গাছ মরে কাঠ হয়ে যাচ্ছে। পাশাপাশি সেখানকার বাসিন্দারা আগের তুলনায় এখন বেশি রোগে ভুগছেন।রাস্তার পাশের ব্যবসায়ীরা ময়লার গন্ধে সস্থিতে ব্যবসা করতে পারছেননা।
সরেজমিনে গিয়ে এই প্রতিবেদক দেখেন,পৈরতলা ব্রীজ থেকে শেরপুর পর্য্যন্ত রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার স্থুপ।রাস্তা দিয়ে হেটে গেলে মানুষের শ্বাস কষ্ট হয়।এলাকাবাসী জানায়,মহাড়ককের এই অংশে আগে অন্তত ৫০টি বড় গাছ থাকলেও সেই গাছ মরে এখন আছে মাত্র ১০/১২টি।
পৈরতলা গ্রামের আলমগীর বলেন,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিশাল এলাকা হওয়া সত্বেও এর ময়লা-আবর্জনা ফেলার কোন নির্দিষ্ট স্থান নেই।ফলে পৌরসভার কর্মীরা যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট করছে।
ব্রাহ্মণবাড়িয়া বন বিভাগের সহকারী সংরক্ষক এনামুল হক বলেন,গাছে নিয়মিত বিষাক্ত মাটির ছোয়া ও বিষাক্ত আবহাওয়া লাগায় ওই এলাকার গাছগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন,শহরের (পৌরসভার)ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোন স্থান সরকার থেকে আমাদেরকে দেওয়া হয়নি।তাই বধ্য হয়েই আমরা যত্রতত্র ময়লা ফেলছি।তবে একটি বড় ডাম্পিং স্পটের জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ