,

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

Brahmanbaria_Eection-officer-Assaulted-1ভোটার না করায় একদল যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরীকে তার কার্যালয়ে ঢুকে কুপিয়ে আহত করেছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।আহত কর্মকর্তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী জানান, দুপুর আড়াইটার দিকে অনুমান ১৮ থেকে ২১ বছর বয়সী তিন যুবক তার অফিসে এসে তাৎক্ষণিকভাবে তাদেরকে ভোটার করতে বলেন। তিনি তাদের বসার অনুরোধ করে ভোটার হওয়ার নিয়মাবলী বলতে থাকার একপর্যায়ে যুবকেরা তার মাথায় কোপাতে থাকে। এসময় তিনি চিৎকার করতে থাকলে যুবকরা পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই যুবকদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের