,

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন

manabbandan Collageস্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালুর দাবিতে  ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কয়েকশ’ শিক্ষার্থী মানববন্ধন করেছে। আজ সোমবার সকাল বেলা ১১টার দিকে কলেজের মূল ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

জেলার সবচেয়ে বড় এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। আর মাস্টার্স চালু আছে শুধু গণিতের। এতে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। অনার্স শেষ করার পর শিক্ষার্থীদের ঢাকা কিংবা অন্য কোথাও গিয়ে মাস্টার্সে ভর্তি হতে হয়।

মানববন্ধন শেষে ছোট সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের ইমতিয়াজ, সমাজ বিজ্ঞানের বিভাগের সাব্বির চৌধুরী, অর্থনীতি বিভাগের কাজী জহির আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের ইভা আক্তার, শম্পা দাস, তাসনিম চৌধুরী, বায়েজিদ আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের আপেল মাহমুদ। তারা সবাই অবিলম্বের মাস্টার্স কোর্স চালুর দাবি জানায়।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের