,

১৮২ রানেই খতম টাইগারদের প্রথম ইনিংস

west১৮২ রানে থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। কিংস্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এখন ৩০২ রানে পিছিয়ে মুশফিকবাহিনী। এর আগে সাত উইকেটে ৪৮৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হকের ব্যাট থেকে। ৫১ রান করে বিদায় নেন এ বাঁহাতি। আর অধিনায়ক মুশফিক করেন অপরাজিত ৪৮ রান। এছাড়া ওপেনার শামসুর রহমান ৩৫ ও শুভাগত হোম ১৬ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যানই দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের প্রথম ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৭১.৪ ওভার। ক্যারিবীয় স্পিনার সুলাইমান বেন নেন সবচেয়ে বেশি ৫টি উইকেট।

এর আগে ক্যারিবীয়দের ইনিংসের সর্বোচ্চ ২১২ রান করেন ওপেনার ক্রেইগ বার্থওয়েট। এটি তার ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক। তিনি চতুর্থ উইকেটে শিবনারায়ন চন্দরপলের সঙ্গে ১৬১ রানের জুটি গড়েন। পরে তাইজুলের বলে মুমিনুল হককে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন বার্থওয়েট। চন্দরপল অপরাজিত ৮৫ রান করে মাঠ ছাড়েন।

স্বাগতিকদের সাত উইকেটের মধ্যে পাঁচটি উইকেট নিয়ে অভিষেক টেস্টে চমক দেখায় তাইজুল ইসলাম। ৪৭ ওভার বোলিং করে নয়টি মেডেনসহ ১৩৫ রানের বিনিময়ে উইকেটগুলো পান এই বাঁহাতি। এছাড়া রুবেল হোসেন ও শুভাগত হোম পেয়েছেন একটি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের