,

জেলা প্রশাসনের উদ্যোগ তিতাস নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

Brahmanbaria_Boat_Race_bg_778474142ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগ ও গ্রামীণ ফোনের পৃষ্টপোষকতায় তিতাস নদীতে এবার উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে ২০টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। 

বিকেল ৩টায় শহরের শিমরাইলকান্দি গ্যাস ফিল্ড এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। শিমরাইলকান্দি ঘাট থেকে বাইচ শুরু হয়ে মেড্ডা শ্মশান ঘাটে গিয়ে শেষ হয়।

নৌকাবাইচ উপলক্ষে তিতাসের দুই পাড়ের বাসিন্দাদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সবাই। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দূর-দূরান্তের ছোট-বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা হাজির হতে থাকেন। 

দুপুরের আগেই নদীর দুই ধার নৌকায় সয়লাব হয়ে যায়। এছাড়া নদীর পশ্চিম পাড়ের উঁচু দালানসহ বিভিন্ন স্থাপনায় উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। বাইচ চলাকালে বাদ্যযন্ত্রের আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিশেষ অতিথি স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। 

এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন  জানান, ব্রাহ্মণবাড়িয়ার এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর নৌকাবাইচের আয়োজন করা হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ