,

মিটফোর্ড হাসপাতালে অচলাবস্থা

634830013a6438029bb679e230ccf435-Mitford-1ইন্টার্ন চিকিৎসকের হাতে নার্স লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাসেবায় অচলাবস্থা বিরাজ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। ভর্তি থাকা রোগীরা চলে যাচ্ছেন আর নতুন করে সেবা নিতে আসা রোগীদের ফেরত পাঠানো হচ্ছে।

গতকাল থেকে কর্মবিরতি পালন করা নার্সরা বিচারের আশ্বাস পেয়ে আজ রোববার দুপুরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছেন। তবে আজ দুপুর থেকে নতুন করে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

হাসপাতালের সেবক আবদুল মান্নান অভিযোগ করেন, গতকাল গাইনি ওয়ার্ডে রফিকুল ইসলাম নামের এক ইন্টার্ন চিকিৎসক বকুল রানী বিশ্বাস নামের জ্যেষ্ঠ নার্সকে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার বিচারের দাবিতে গতকাল দুপুর থেকে নার্সরা কর্মবিরতি পালন শুরু করেন।

43ff30dd1c4a26053e9753c8d60720e0-Mitford-2নার্সদের অভিযোগ, অস্ত্রোপচার টেবিলে রোগী থাকা সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসক রফিকুল তাঁর আত্মীয়কে সেবা দেওয়ার জন্য নার্স বকুলকে নির্দেশ দেন। এতে আপত্তি জানালে ওই ইন্টার্ন চিকিৎসক প্রথমে নার্সকে গালমন্দ করেন, পরে মারধর করেন।

ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ইফতেখার আমিনের দাবি, নার্সদের অভিযোগ পুরোপুরি ঠিক নয়। ওই চিকিৎসককে আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার পরও ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল কাজ করেছেন। তবে আজ নার্সরা হাসপাতালের ভান্ডারে তালা মেরে দেওয়ায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ইন্টার্ন চিকিৎসকেরা আজ দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন।

চিকিৎসকেরা অভিযোগ করেন, নার্স বকুল চিকিৎসকের কথা না শুনে উল্টো তাঁকে নাজেহাল করার চেষ্টা করছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন জানান, নার্সদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ওই ইন্টার্ন চিকিৎসককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে এক অধ্যাপককে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। নার্সরা বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ