,

আখাউড়া ব্রীজ ভাঙ্গায় ভোগান্তি চরমে

BRIGRব্রীজের পাটাতন ভেঙ্গে জেলার আখাউড়া উপজেলা ও স্থলবন্দরের সঙ্গে সড়ক পথে যোগাযোগ চরম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন আখাউড়া-কসবা উপজেলা প্রায় দুলক্ষাধিক মানুষ। ব্রিজটি চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দরে যাওয়ার পথে ভাটামাথা এলাকায় অবস্থিত।

জানা যায়, গত পাঁচ দিন ধরে বেইলী ব্রিজের দক্ষিণ দিকের পাটাতন ভাঙ্গা অবস্থায় রয়েছে। পাটাতন নদীতে পড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এতে আখাউড়া উপজেলা সদর ও স্থলবন্দরগামী পণ্যবাহী কোনো ট্রাক আসতে না পারায় চরম ভোগান্তি পোহাচ্ছেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা এবং আখাউড়া-কসবা দুটি উপজেলার সাধারণ জনগণ।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোনের বাবুল  জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যেসব  ট্রাক মালামাল নিয়ে আখাউড়া পৌরশহর ও আখাউড়া স্থলবন্দরে আসে, ট্রাকগুলো এখন সহজে আসতে পারছে না। অনেক দূর হয়ে ব্রাক্ষণবাড়িয়ার সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়ক হয়ে পৌরশহর বা আখাউড়া স্থলবন্দরে আসতে হচ্ছে। নষ্ট হচ্ছে সময় ও অর্থ।

ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিক  বলেন, ব্রীজটি দীর্ঘদিন নড়বড়ে অবস্থায় রয়েছে। পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বিছিন্ন হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ উদাসীন।

স্থানীয়রা জানিয়েছেন, নদীতে পড়ে যাওয়া পাটাতন তোলার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ