,

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

Accadnt_sm_653046689ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মো. মজিবুর রহমান (৫৫) ও চান্দুরার মো. রউফ মিয়া (৪০)। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুন নূর জানান, দুপুরে পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ট্রাকটি আটক করলেও দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের