,

এম. ওয়াই আলাউদ্দিন সৌদি আরব ই মিডিয়ার সভাপতি নির্বাচিত

aluddin picব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এম.ওয়াই আলাউদ্দিন সৌদি আরবে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুর গ্রামের সন্তান আলাউদ্দিন দীর্ঘদিন যাবৎ চ্যানেল আই এর মক্কা প্রতিনিধি এবং মক্কাস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এম ওয়াই আলাউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষানুরাগী সমাজকর্মী আলহাজ্ব এড. লোকমান হোসেন এ.পি.পি। অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন, জেদ্দা ও মক্কায় টিভি সাংবাদিকতার শুরু থেকেই এম আই আলাউদ্দিন অনবদ্য ভ’মিকা রাখছেন। তিনি প্রতিবছরই পবিত্র হজ্বের বিস্তারিত সংবাদ চ্যানেল আই এ গুরুত্ব সহকারে প্রেরণ করে আসছেন। তিনি পবিত্র নগরী তায়েফ সহ বিভিন্ন স্থানের সৌদি আরব প্রবাসী সফল বাঙ্গালী কৃষকদের কৃষি বিসয়ক সংবাদ সফলতার সাথে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে তুলে ধরে দেশ বিদেশের দর্শকদের কাছে সমাদৃত। শুধু কৃষি বিষয়ক সংবাদই নয় বাঙ্গালী কমিউিনিটির এবং চ্যানেল আই দর্শক ফোরামের বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণ করে দর্শকদের প্রসংশা কুড়িয়েছেন।  ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতি সন্তান প্রবাসীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। পেশায় তিনি একজন ব্যাংকার। এড. লোকমান হোসেন বিবৃতিতে এম ওয়াই আলাউদ্দিন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ সহ উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ