,

কসবা মোসলেমগঞ্জ নতুনবাজারে মাসব্যাপী কাঠের মেলা উদ্বোধন

melaশেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের মোসলেমগঞ্জ নতুন বাজারে মাসব্যাপী কাঠের মেলা শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী তবিবুর রহমান জীবনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হকের একান্ত সহকারি সচিব রাশেদুল কায়সার জীবন, দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিঃ এর সেক্রেটারি আবদুল কুদ্দুছ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী কাঠের মেলায় বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীগণ স্টল বরাদ্দ নিয়ে বিভিন্ন অফার দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। শিশু কিশোরদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে নাগরদোলা ও মোটর সাইকেল রেইস। এ ছাড়াও বাচ্চাদের খেলনার হরেক রকম সুসজ্জিত দোকান ও বইয়ের দোকান রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক দর্শনার্থী, ব্যবসায়ী ও কমিটির নির্বাচিত সদস্যদের উৎসব মুখর উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ