,

দিল্লিতে কুকুরর সঙ্গে তরুণীর বিয়ে

1 (14)৩ সেপ্টেম্বর- ১৮ বছরের এক তরুণীর সঙ্গে বিয়ে হল এক সারমেয়র। ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামের মাঙ্গলি মুণ্ডার সঙ্গে বিয়ে হল একটি কুকুরের। এ খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন সমাজকর্মীদের একাংশ। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন,  গ্রামকে অপদেবতার হাত থেকে বাঁচাতেই এই উদ্যোগ।

স্থানীয় সূত্রে খবর, গ্রামের বড়রা মাঙ্গলি মুণ্ডার হাত দেখে বলেন, কোনও পুরুষের সঙ্গে তাঁর বিয়ে হলে তা মুণ্ডা পরিবার ও সম্প্রদায়ের ধ্বংস ডেকে আনবে। যার সঙ্গে মাঙ্গলির বিয়ে হয়েছে সেই সারমেয়টির নাম ‘শেরু’। মাঙ্গলি কোনওদিন স্কুলে যায়নি। বিয়ের পর তাঁর বক্তব্য, আমি মোটেও বিয়ে করে খুশি নই। কিন্তু গ্রামের মানুষের ও আমার কপালের কথা ভেবে আমাকে এই বিয়ে করতে হল। এই বিয়ের পর আমি একজন পুরুষকে বিয়ে করতে চাই যার সঙ্গে আমি অনেকদিন কাটাতে পারব।

মাঙ্গলি জানিয়েছে, আমি এই বিয়ে করতে চাইনি। কিন্তু গ্রামবাসীরা দ্রুত এই বিয়ে সেরে ফেলতে বলছিল। কারণ, তারা চান যত দ্রুত গ্রামের উপর থেকে দুর্ভাগ্যের ছায়া সরে যাক।

স্থানীয় সূত্রে খবর, এই বিয়ের পর মাঙ্গলির আবার একটি বিয়ে করতে পারবে। কোনও সমস্যা হবে না। কুকুরটিকে ডিভোর্স করে এক পুরুষকে বিয়ে করতে পারবে মাঙ্গলি। গ্রামের এর আগেই এরকম ঘটনা ঘটেছে। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ছিল ৭০ জনেরও বেশি। মাঙ্গলির মা সীমাদেবী জানিয়েছেন, কুকর হলে কী হবে, শেরুর সঙ্গে তাঁর মেয়ের বিয়েতে কোনও ফাঁক রাখা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ